বড় দুর্ঘটনা থেকে রক্ষা
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ অভিযানে বাসটি পানি থেকে তোলা হয়। দুর্ঘটনার আগেই বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ৭ নম্বর ঘাটের পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশের সদস্যরা হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। ফলে বাসটিতে কোনো যাত্রী ছিল না। চালক ও তার সহকারীকে স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার করেন।
বাসের তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে। ফেরিতে ওঠার সময় পকেটে থাকা ফেরির র্যামের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে চলে যায়। যাত্রীরা আগেই ঘাট এলাকায় নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া চালক ও সহকারীকে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা রশির মাধ্যমে বাসটিকে আটকানোর চেষ্টা করেন। পরে উদ্ধারকারী জাহাজ ও ক্রেনের সাহায্যে বেলা পৌনে ১২টার দিকে বাসটি পানি থেকে তোলা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল। একের পর এক দুর্ঘটনায় ঘাট এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ ও ছুটির মৌসুমে ঘাটে যানবাহনের চাপ বাড়ায় ঝুঁকিও বাড়ছে। যাত্রী ওঠানামার সময় বাড়তি সতর্কতা এবং পন্টুন ও ফেরির র্যাম ব্যবস্থাপনায় ত্রুটি খতিয়ে দেখার দাবি উঠেছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের ক ...
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সব মন্তব্য
No Comments