মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বুড়িরপুল নামক এলাকা থেকে ১৪৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোস্তফা বেপারিকে গ্রেফতার করেছে পুলিশ । মোস্তফা বেপারী হলেন রাজাপুর গ্রামের মৃত ফজলে করিম বেপারী ছেলে। পুলিশ বলছে, বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে এস আই মোঃ রফিকুল ইসলাম'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স
গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফা বেপারির বসত ঘরে অভিযান চালায়। মাদক দ্রব্য গাজাঁ বিক্রি করার সংবাদে সত্যতা যাচাই করার জন্য কর্তৃপক্ষকে অবহিত করে তল্লাসিতে তার হেফাজত হইতে ১৪৫ গ্রাম মাদক দ্রব্য গাজাঁ উদ্ধার করেন। আটককৃত পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও একাধিকবার সে পুলিশের হাতে আটক হয়েছিলো। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments