বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মাসুদ আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮টায় ওসির কক্ষে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওসি এসএম মাসুদ আলম চৌধুরী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্সে অবস্থানের কথা জানিয়ে বলেন,শাসক নয় সেবক হিসেবে বানারীপাড়াকে শান্তির জনপদে রূপান্তর করতে সততা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে আপসহীনভাবে কাজ করে যাবো। তিনি এসময় বানারীপাড়ার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তৃতায় বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন বানারীপাড়ায় শান্তির সুবাতাস অব্যাহত রাখতে পুলিশের সকল ইতিবাচক কর্মকান্ডের সঙ্গে সাংবাদিকদের একাত্ম থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ। প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন থানার উপ-পরিদর্শক ওসমান গণি,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস.মিজানুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি কাওসার হোসেন,সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি ইলিয়াস শেখ,জাহিন মাহমুদ ও স্বপন মাঝি,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সহ-সম্পাদক নাহিদ সরদার,সদস্য নাঈম মোঘল,নজরুল ইসলাম,আউয়াল,জিয়াউল হাসান পলাশ,ডেন্টাল ডাক্তার মো. ফিরোজ,সাইফুল ইসলাম মনির,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাজু খান,বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল সদস্য প্রিয়ন্ত বিন রাহাদ প্রমুখ।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments