সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি নির্দেশ অমান্য করে নিষিদ্ধ চায়না জাল বিক্রি করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
জানা যায়, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় বন্যার পানি আসার সাথে সাথে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন করে আসছিল অসাধু ব্যক্তিরা। বিশেষ করে বোয়াল মাছের পোনা গোপনে বিক্রি করছিল তারা। রবিবারে সিংড়া বাজারে অভিযানে বের হয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এসময় সিংড়া বাজারের মোশারফ হোসেনের ছেলে খালিদ হাসানকে নিষিদ্ধ জাল বিক্রি করায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৫ এর ২ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা, ২০০০ মিটার কারেন্ট জাল ও ২০ ফিট চায়না জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, নিষিদ্ধ জাল বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও চলনবিলের পোনা মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments