আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। সোমবার দিবাগত রাত ১১ঘটিকার দিকে তাকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা মেইল গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্য কাউসার সহ উক্ত স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোগাড়ী থেকে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ২৪ বোতল ম্যাকডোনাল, ১২ বোতল বিয়ার(কিং ফিসার)। গ্রেপ্তারকৃত যুবক সজীব মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার দুপুরে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments