বকশীগঞ্জ প্রতিনিধি!: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের আবু সাইদ ও প্রেম কুমার ডোমের পরিবারে জমি সংক্রান্ত ঘটনার জেরধরে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এর বিরুদ্ধে প্রেম কুমার যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বকশীগঞ্জ থানায় নিজ কার্যালয়ে তিনি ওই প্রেস বিফিং করেন।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুর হাটি এলাকায় ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের সাথে একই এলাকার প্রেম কুমার ডোম নামে জনৈক ব্যাক্তির দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।
এর জেরধরে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে রাম দা ও সাবলসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রেম কুমার ডোমের লোকজন। হামলার ঘটনায় ভিডিও ফুটেজে দেখা যায় প্রেম কুমারের ছেলে মোহন্ত কুমার ডোম তার ভাতিজা বিশাল ডোম ও ভাই নয়ন ডোম রাম দা নিয়ে ব্যবসায়ী আবু সাইদ ও তার ছেলে ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
এক পর্যায়ে প্রেম কুমারের লোকজন আবু সাইদ ও মিজানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এব্যাপারে থানার একটি লিখিত অভিযোগও বাদী আবু সাইদ।
অভিযোগে উল্লেখ করেন হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটতরাজ করে নেয় এবং ভাংচুর করে। বিষয়টি নিয়ে প্রেম কুমার সোসাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের বিরুদ্ধে নানা আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন।
এর প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে প্রেস ব্রিফিং করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। তিনি বলেন, প্রেম কুমারের বক্তব্য মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। ওসি বলেন, প্রেম কুমার পুলিশের বিরুদ্ধে আশালিন বক্তব্য দিয়ে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করার পায়েতারা করছেন।
তিনি প্রেম কুমারের বক্তব্যের তীব্র নিন্দা জানান। প্রেস ব্রিফিংয়ে হিন্দু সম্প্রদায়ের প্রবীন নেতা শ্রী রমেশ কর্মকার ও অমল কুমার সেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments