ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মাওলানা আবুল খায়ের (৪০) নামে মসজিদের ঈমাম নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দলিল উদ্দিন খার বাজার সংলগ্ন এলাকার সড়কে উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঈমাম মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৪ নং ওয়ার্ডের উত্তর কোড়ালিয়া গ্রামের ফরাজী বাড়ির মৃত কারী সামছুল হকের ছেলে। সে মোসনের হাট মসজিদের ঈমাম ও বায়তুল ফালাহ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঈমাম মাওলানা আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রæতগামি একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছেন। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরিবারে সদস্যরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments