পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন মধ্য নওদাপাড়া এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার মো: বেনজীর আহমেদের বিল্ডিং -এর অতিরিক্ত অবৈধ নির্মান অংশ ভাঙ্গার নোটিশ প্রদান করেছেন আরডিএ কর্তৃপক্ষ।
গত (৩০ ডিসেম্বর) সোমবার ইমারত নির্মাণ কমিটির ১০৪ তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
সোমবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অথরাইজড অফিসার,মুহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশ বিল্ডিং-এর মালিক মো: বেনজীর আহমেদ প্রেরণ করা হয়।
যাহার স্বারক নং-২৫.৪০.০০০০.০০৫.০২.২৬৬.২৪.১৬৬৩।
চিঠিতে বলা হয়।যেহেতু,তিনি উক্ত ইমারতের মালিক/ভারপ্রাপ্ত ব্যক্তি এবং যেহেতু,অনুমোদন বহির্ভূত এরূপ নির্মাণ ইমারত নির্মাণ আইন,১৯৫২ এর ৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন: সেহেতু,আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে অনুমোদন বহির্ভূত নির্মাণ অর্থাৎ নিজ জমির সীমানা হতে ইমারতের সামনে ১.৫০মিটার,পিছনে ১.০০ মিটার এবং উভয়পাশে ১.০০ মিটার উন্মুক্ত জায়গা নিশ্চিত করনার্থে প্রয়োজনীয় নির্মাণ অপসারণের জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।
অন্যথায়,মেয়াদান্তে একই আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।
এবিষয়ে জানতে, বেনজির আহমেদের সাথে মুঠোফোনে
যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি,ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে আরডিএ’র অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,মো: বেনজির আহমেদ বিল্ডিং-এর অবৈধ অতিরিক্ত ইমারত নির্মানের অংশ অপসারনের জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে। ৬০দিনের মধ্যে বিল্ডিং-এর মালিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে। পরবর্তিতে তার বিরেুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments