ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘দ্য রিমান্ড’। আশরাফুর রহমানের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ।
এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘দ্য রিমান্ড’। বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। অজ্ঞাত কারণে এখনো সনদপত্র পায়নি। বোর্ডের সদস্যরা শিগগিরই সিনেমাটি ছাড়পত্র দিবেন বলে আশাবাদী প্রযোজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন।
সম্প্রতি ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রটির অংশ বিশেষ প্রদর্শনের লক্ষ্যে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও আগ মুহূর্তে বাধা দেন বাংলা একাডেমির ডিজি।
এ প্রসঙ্গে অভিনেতা আবির চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটেছে। এটা বাঙালিদের অনন্য অর্জন। এই অর্জনকে দালিলিক রূপ দিতে পরিচালক আশরাফুর রহমান ভাই সিনেমাটি নির্মাণ করেছেন। আমি এই সিনেমার একটা অংশ হতে পেরে গর্বিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘ওরা ১১ জন’ যেমন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আগামী প্রজন্মের কাছেও ‘দ্য রিমান্ড’ জুলাই বিপ্লবের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। প্রযোজক চান সিনেমাটি দ্রুত সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। সেই তোড়জোড়ও চলছে।’
আক্ষেপ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘বাংলা একাডেমিতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বন্ধ করা দেওয়া হয় অজানা কারণেই। অন্যদিকে, সেন্সর বোর্ডও সনদ দিচ্ছে না। আমরা দর্শকদের সিনেমাটি দেখাতে চাই।’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments