চাঁদপুর প্রতিনিধি: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এসময় Guangdong Finance and Trade Vocational College, Guangzhou, China এর ভাইস চ্যান্সেলর Lin Bin এর নেতৃত্বে চীনের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এরপর তারা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী বলেন, চীন কারিগরি ক্ষেত্রে দক্ষ ও অনেক উন্নতি করেছে। তাদের সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ও তাদের সহযোগিতা নিয়ে দেশে সময়োপযোগী কারিগরি শিক্ষা চালু করা হবে। তিনি বলেন, উন্নত প্রশিক্ষণের জন্য আমরা শিক্ষকদের চীনে পাঠাতে পারি। এছাড়া, চীনা ভাষাসহ কারিগরি শিক্ষার জন্যও চীন থেকে শিক্ষকদের আনা হবে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যকার বন্ধুত্ব, আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাত লাভবান হবে বলে আমার বিশ্বাস।
পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ২০ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এ আবেদন শ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ...
সব মন্তব্য
No Comments