ডেস্ক রিপোর্ট : ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহার সহ ৪ দফা দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু হাসান টিপু বলেছেন করোনা মহামারি ও টানা লকডাউনে কর্মহীন ও ছাঁটাই হয়ে নানা পেশা হতে ইতোমধ্যে দেশে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসেছেন। ঐসকল কর্মহীন ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার কিংবা মালিক কেউ শ্রেণি দাঁড়াননি। তার উপরে এই অসময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সারাদেশে কর্মরত প্রায় ৫০ লাখ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান- ইজিবাইক চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত কোন ক্রমেই বরদাস্ত করা যায় না। কেননা এই ৫০ লাখ চালকের সঙ্গে কম করে হলেও আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।
ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চিত করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করাসহ ৪ দফা দাবীতে আজ ১৭ জুলাই শনিবার বিকেলে চাষাঢ়াস্থ প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সভাপতিত্বকালে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আহবায়ক এড. সুমন মিয়া বলেন সরকার আজ ভাত দেয়ার মুরোদ নেই কিল দেয়ার গোঁসাই-এ পরিণত হয়েছেন। করোনার এই মহামারিতে গরীব মানুষের জন্য খেয়ে পরে বেঁচে থাকার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগতো নেয়ইনি বরং আত্মকর্মস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহকারী মনুষগুলোকে কর্মহীন করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অবিলম্বে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহার সহ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ঘোষিত ৪ দফা অবিলম্বে বাস্তবায়নের জোর দাবী করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদ হোসেন, সহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সামসুল আলম, সুরুজ আলী মাতুব্বর, মোক্তার হোসেন, খোকন রাজ প্রমূখ।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments