ডেস্ক রিপোর্ট: সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের আয়োজনে ও কবি গোলাম মাওলা জসিমের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম সিটির হালিশহর এ ব্লক এলাকায় প্রিন্স অব ডুবাই এসি সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক ও সেলফ দেয়া হয়েছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ইতিমধ্যে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ। আর সে সব সেলফে স্থান পেয়েছে দুই বাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই। মূলত সেলুনে আসা গ্রাহকদেও বই পড়ায় উদ্বুদ্ধ করতে গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ ব্যতিক্রমী উদ্যোগ। দৃষ্টিনন্দন ও যুগোপযোগী এ উদ্যোগে হালিশহর এলাকার বিভিন্ন সেলুনে এর বুক সেলফ স্থাপনে এগিয়ে এসেছে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ।
এরই ধারাবাহিকতায় হালিশহর এলাকার এ সেলুনে গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী শাহীন চৌধুরী। উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক, সাবেক সভাপতি এসএম কামরুল হাসান, বর্তমান সভাপতি আতিককুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন।
শাহীন চৌধুরী বলেন, ‘বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এর ফলে সেলুনে আগত গ্রাহকদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে একটি কার্যকরী কার্যক্রম। এ উদ্যোগ ছড়িয়ে পড়ক সবার মাঝে।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments