স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্র গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যম এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আরিফ উদ্দিন (৪৬) ও ২। হাফিজুল ইসলাম শামীম (৪৬)। এসময় তাদের হেফাজত হতে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড, দুইটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় মিরপুর থানার সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের সেকশন-২ এলাকার তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে মিরপুর থানার একটি টিম দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশী করার সময় আরিফ উদ্দিনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ হতে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড ও হাফিজুল ইসলাম শামীম প্যান্টের পকেট থেকে দুটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মিরপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পলাতক আসামি নাসির (৪৫) সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখে ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments