বিশেষ প্রতিনিধি: ভারত ও বাংলাদেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিনিময় বাড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলা অসমের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম মাসডো এবার দু’দেশের শিক্ষাক্ষেত্রে সেতুবন্ধনে কাজ করছে। সোমবার ঢাকা ক্লাবে ‘ব্যাতিক্রম শিক্ষা কনক্লেভ’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দূঢ় করবে।
ভারতের গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনার, ফ্রেন্ডস অফ বাংলাদেশ, সার্ক কালচারাল সোসাইটি ও নর্থ ইস্ট সলিউশনস আয়োজিত অনুষ্ঠানে ব্যতিক্রম মাসডোর সভাপতি ড. সৌমেন আরো জানান, ব্যাতিক্রম মাসডোর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে, ভারতরত্ন জন্মবার্ষিকী উদযাপন, বাংলাদেশে ড. ভূপেন হাজারিকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের দিনলিপি' ও 'অসমাপ্ত আত্মজীবনী' অসমীয়া অনুবাদ প্রকাশ করছেন এবং ব্যাতিক্রম মেডিকেল ট্যুরিজম কনক্লেভ।
গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন ব্যাতিক্রম বলেন, বাংলাদেশ এবং আসাম সত্যি দুই দেশ প্রশংসনীয় বন্ধু। এই বছর 'ব্যাতিক্রম' আয়োজন করেছে শিক্ষা সম্মেলন। আমি আশাবাদী যে এই কনক্লেভ বাংলাদেশ ও আসাম উভয়ের জন্যই উপকার হবে।
দুই দেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে বলে আশা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক নির্মল চক্রবর্তী।
অনুষ্ঠনে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়, জেআইএস বিশ্ববিদ্যালয়, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, মাস্টারসফট- ত্বরান্বিত শিক্ষা; জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান এবং এনবি মার্কস পাবলিক রিলেশনস অংশ নেয়।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments