ডেস্ক রিপোর্ট: ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, কেন্দ্রীয় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় যুব জোট, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ)সহ বিভিন্ন সংগঠন শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছে। মাল্যদান শেষে শহীদ শাজাহান সিরাজের সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা মোঃ আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আশরাফুল হক ঝন্টু, জাসদের কেন্দ্রীয় নেতা এবিএম জাকিরুল হক টিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আলমগীর, জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমূখ।
এখানে উল্লেখ্য, ১৯৮৪ সালে তৎকালীন এরশাদ সামরিক জান্তা বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ধারায় কেন্দ্রীয় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহুত এবং তৎকালীন ১৫ দল, ৭ দল, ছাত্র সংগ্রাম পরিষদ, ১৭টি কৃষক-ক্ষেত মজুর সংগঠন সমর্থিত ৪৮ ঘন্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচির প্রথম দিনে ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় পিকেটিং করার সময় তৎকালীন বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিতে জাসদ সমর্থিত ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির তৎকলীন সাধারণ সম্পাদক শহীদ শাজাহান সিরাজ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
বিশ্বের শ্রমিক আন্দোলনের ইতিহাসে একজন ছাত্রের বীরোচিত আত্মবলিদানের বিরল এই ঘটনার স্মরণে ১৯৮৫ সাল থেকে দেশের প্রগতিশীল ছাত্র, শ্রমিক ও রাজনৈতিক দল সমূহ ২২ ডিসেম্বর ছাত্র-শ্রমিক সংহতি দিবস পালন করে আসছে।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments