উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় জড়িত আকবর সিপাইয়ের স্ত্রী আকলিমাকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। বীর মুক্তিযোদ্ধার লাশ নিজ বাড়িতে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়ে তার সহকর্মীরা ও এলাকাবাসী। এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বামরাইল ইউনিয়নের আটিপাড়া মঈনুল ফাজিল মাদ্রাসার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তার লাশ দাফন করা হয়েছে। পরিবারের সকলে গুরুতর আহত হওয়ায় কেউ জানাযায় অংশগ্রহন করতে পারেনি। প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন এস,আই জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আ ন ম আব্দুল হাকিম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার প্রমূখ। জানাযায় অংশগ্রহন করা হাজার হাজার সাধারণ মানুষ এই হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারা এই হত্যার সঠিক বিচারের আস্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উজিরপুর উপজেলা অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা না হলেও আমরা এই হত্যাকান্ডে জড়িত একজন নারী আসামীকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। মামলা হলে ওই নারী আসামীকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments