নজরুল ইসলাম তালা সাতক্ষীরা: জেলা পুলিশ সাতক্ষীরার ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি। মন্ত্রী হেলিকপ্টারযোগে সাতক্ষীরা জেলায় আগমন করেন। হেলিকপ্টার যোগে সাতক্ষীরা বয়েজ স্কুল (গণমুখী)মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ এবং কাজী মনিরুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, সাতক্ষীরা। তারপর মন্ত্রীকে হেলিপ্যাড থেকে বর্ণাঢ্য মটর শোভাযাত্রা সহকারে পুলিশ লাইন্স, সাতক্ষীরা নিয়ে আসলে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সুইচ টিপে এবং ফিতা কেটে পুলিশ লাইন্স, সাতক্ষীরার ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন এবং সেখানে একটি বৃক্ষরোপণ করেন। তারপর তিনি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার, কাজী মনিরুজ্জামান, পিপিএম। অত:পর তিনি জেলা পুলিশ সাতক্ষীরা কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাড: মুস্তফা লু্ৎফুল্লাহ, সংসদ সদস্য,সাতক্ষীরা-১, মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, জনাব মো: মোজাম্মেল হক, বিপিএম (বার)পিপিএম,কমিশনার,কেএমপি,খুলনা, কর্নেল জনাব মামুনুর রশীদ, সেক্টর কমান্ডার, বিজিবি, খুলনা, কর্ণেল সৈয়দ আসাদুজ্জামান, ডেট কমান্ডার, ডিজিএফআই, খুলনা, মোহাম্মাদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরাসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments