ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও বাংলা একাডেমির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ শিরোনামে ৬ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।
৩১ জুলাই বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন শহিদ ফাহিম জাফরের মা কাজী লুলুল মাখ মিন, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।
বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে ৩১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। প্রতিদিনই থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ: অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অনুপ্রাণন প্রকাশন, অবসর প্রকাশনা সংস্থা, অ্যার্ডন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আদর্শ, আহমদ পাবলিশিং হাউস, আহসান পাবলিকেশন্স, ইতি প্রকাশন, ইলান নূর এডিফিকেশন লিমিটেড, এড়ড়ভর, ঐতিহ্য, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, কলি প্রকাশনী, কাকলী প্রকাশনী, কিন্ডারবুকস পাবলিকেশন্স, কোয়ান্টাম, গার্ডিয়ান পাবলিকেশন্স, গ্রন্থিক প্রকাশন, জ্ঞান বিতরণী, জ্ঞানকোষ প্রকাশনী, তাকধুম, ত্রয়ী, দারুস সালাম বাংলাদেশ, দি ইউনির্ভাসিটি প্রেস লি. (ইউপিএল), দিব্যপ্রকাশ, ধ্রুবপদ, নালন্দা, পুথিপ্রকাশ, প্রতিভা প্রকাশ, প্রথমা, প্রিয়মুখ প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি., বাতিঘর, বাতিঘর প্রকাশনী, বিআইআইটি পাবলিকেশন্স, বিদ্যা প্রকাশ, বেঙ্গলবুকস, ভাষাচিত্র, মক্কা পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, শিখা প্রকাশনী, শিলা প্রকাশনী, সন্দীপন প্রকাশন, সময় প্রকাশন, সৃজন, স্টুডেন্ট ওয়েজ, স্বরে অ-সহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments