মোরশেদুল আমিন শাহীন:
উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য।
আজ ২০২৪ সাল। ধরুন ১৫০০ শতাব্দী বা ১৬০০ শতাব্দী সময়কালের মানুষের কথাবার্তা-তাদের আচার-আচরণ যা সভ্যতার বিকাশের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। তাদের মুখের সেই কথাগুলোই আজকে আমরা লোকঐতিহ্য হিসেবে সংগ্রহ করছি।
বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রাম থেকে এ লোককথাটি সংগ্রহ করেছেন মোরশেদুল আমিন শাহীন।
ক.
বুড়ি লো বুড়ি
দাওহান দে।
দাও দিয়া হরবা কী?
পাতা কাডমু
পাতা দিয়া হরবা কী?
বোউরে আগামু, হোচামু
তুইল্লা তুইল্লা নাচামু।
শব্দ পরিচিতি : দাওহান= লোহা দিয়ে তৈরি দাও, দাওটি, হরবা=করবা,
আগামু= হাগানো/মলত্যাগ, হোচামু=শৌচকর্ম
প্রেক্ষাপট : গ্রামে দাদি আর নাতি/নাতনির মধ্যে অনেক হাস্যরসাত্মক কথাবার্তা হয়ে থাকে। কথায় ও কাজের মাঝে হাসিতামাশাও করে। আর সেগুলো ছড়া আকারে তারা বলে থাকে।
দাদি তার নাতনিকে বুড়ি হিসেবে ডেকে বলছে-বুড়ি লো বুুড়ি।
দাদি নাতনির এ কথোপকথনের মধ্যে তৎকালীন কিছু চিত্রও আমরা পেয়ে থাকি। যেমন- ২০২৪ সালের পেছনে ১০০ বছর আগে এ দেশের গ্রামে-গঞ্জে পায়খানা করে টিসু ব্যবহার বা পাকা টয়লেটের কোনো হদিস ছিল না। শৌচকর্মের সময় মলদ্বার কলাপাতা বা অন্য কোনো গাছের পাতা দিয়ে পরিষ্কার করতো। বাড়িতে নতুন বউ এলে তাকে নিয়ে সবাই মেতে উঠতো আনন্দ-উল্লাসে।
সংগ্রহকারী : মোরশেদুল আমিন শাহীন
সংগ্রহস্থান: হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল: ২০২৪ সাল
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments