নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প্য মাল্য অর্পনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারন, আলোচনাসভা, রচনা, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ, অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের অর্থ সহায়তার চেক প্রদান, যুব লোনের চেক হন্তান্তর এবং হাসাপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন সহ মন্দির-মসজিদে বিশেষ প্রার্থনার ব্যবস্থা উল্লেখযোগ্য। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। শোক দিবসের কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আটোয়ারী উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আটোয়ারী পল্লী বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
সব মন্তব্য
No Comments