নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কাল্ব) এর সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটোয়ারী উপজেলা শাখার চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় জেলা সমবায় অফিসার পঞ্চগড় মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন ও কাল্ব দিনাজপুর ক অঞ্চল এর সাবেক ডিরেক্টর মোঃ একরামুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ পবারুল ইসলাম, বিরল উপজেলার টিসিইউ চেয়ারম্যান ও দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারী মোঃ একরাম হোসেন তালুকদার, দেবীগঞ্জ উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোছাঃ খালেদা বেগম, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি: এর প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান পইমউদ্দীন আহম্মেদ,ক্রেডিট ইউনিয়নের উপজেলা ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক,সদস্য আমিনুল ইসলাম, সহিদুল ইসলাম প্রমুখ। সভায় বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারী আতাউর রহমান। বক্তারা শিক্ষকদের ভাগ্যান্নয়নের জন্য এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সমবায়ের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ শেষে শিক্ষকদের লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments