সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মালিক আব্দুর রব সরদার।
এজাহারে আব্দুর রব সরদার উল্লেখ করেন, তিনি হাজরাকাটি বাজারে নিজস্ব জমির ওপর প্রায় ৪০টি দোকানঘর নির্মাণ করে দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর মধ্যে কয়েকটি পাকা দোকানঘরে তিনি নিজেও ব্যবসা করেন এবং বাকিগুলো ভাড়াটিয়াদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
অভিযোগে বলা হয়, গত বছরের ১ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজার এলাকায় ত্রাস সৃষ্টি করে তার মার্কেটে প্রবেশ করে ভাড়াটিয়াদের কাছে চাঁদা দাবি করে। তারা ভাড়াটিয়াদের হুমকি দিয়ে বলে নির্ধারিত দিনে টাকা প্রস্তুত রাখতে হবে। পরে ৫ নভেম্বর রাতে অভিযুক্তরা পুনরায় এসে কয়েকজন ভাড়াটিয়ার কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর থেকে অভিযুক্তরা নিয়মিতভাবে ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এক ভাড়াটিয়াকে মারধর করে দোকান থেকে বের করে দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
আব্দুর রব সরদার অভিযোগ করেন, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করছে। ফলে তিনি স্বাভাবিকভাবে বাজারে চলাচল করতে পারছেন না। এছাড়া তার একটি তালাবদ্ধ দোকান ভেঙে জবরদখল করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
অন্যদিকে কয়েকজন অভিযুক্ত তার নিজস্ব খালি জায়গা দখল করে বাঁশ, খুঁটি ও টিনের ছাউনি দিয়ে দোকান নির্মাণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানান বাদী।
ঘটনার সত্যতা সম্পর্কে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দার নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশেষে কোনো প্রতিকার না পেয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দায়ের করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments