ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-
বাণী
“আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন।
দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহ’র নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত। সারাদিন সকল ধরণের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালবাসা অর্জন করেন। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ বলেন, “রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।” হাদিস অনুযায়ী এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়।
অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments