সাভার (ঢাকা) সংবাদদাতা- সাভার মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২৪০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস টিম গত ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি ও সাথে থাকা সামগ্রী পরীক্ষা করে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ইয়াবা স্থানীয় বাজারে খুচরা বিক্রির উদ্দেশ্যে ছোট ছোট চালানে সরবরাহ করা হচ্ছিল।
ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments