ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে আজ মাঠে নামছে চারটি দল। আইবেরিয়ান দ্বৈরথে আজ রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। অন্যদিকে ভোর ৬টায় শেষ ষোলোর আরেক ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, গাজী টিভি ও টফি অ্যাপ।
পর্তুগাল-স্পেন ম্যাচটি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৭ পয়েন্ট পায় রোনালদো-ব্রুনো ফার্নান্দেজের দল। অন্যদিকে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্পেন। গ্রুপ পর্বে জাপানের কাছে হারলেও শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউটে আসে লা রোহারা। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে দুইবার। ২০১০ বিশ্বকাপে স্পেন ১-০ গোলে জেতে এবং ২০১৮ বিশ্বকাপে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। সবশেষ ৫ দেখায় স্পেনের জয় ২টি, পর্তুগালের ১টি, ড্র ২টি।
ভোর ৬টায় ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ ‘সি’ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে। গ্রুপ পর্বে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট পায় তারা। অন্যদিকে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করে। বিশ্বকাপে দুই দলের শেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে। অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বেলজিয়াম। সব মিলিয়ে দুই দলের ৬ বারের দেখায় বেলজিয়ামের জয় ৫টি, যুক্তরাষ্ট্রের ১টি। আজকের দুই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments