কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলায় আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহম্পতিবার ( সেপ্টেম্বর) বিকালে ২ টায় দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা পর্যায়ের আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় ও ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন। খেলায় ট্রাইবেকারে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
চরফ্যাশন উপজেলা আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ শিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান তুহিন, ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বাবুল, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বিপ্লব, শিবার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মো. শাহে আলম, মো. আবু জাহের, মো. মাকসুদুর রহমান ও জসিম উদ্দিন প্রমূখ।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন মধ্য আলী গাঁ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments