স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম আজ পুনরায় শুরু হচ্ছে। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেল ৩টায় মুলতবি অধিবেশন বসবে বলে জানিয়েছে জাতীয় সংসদের মিডিয়া উইং।
এর আগে, গত ১৫ মার্চ বিকেল ৩টায় আসন্ন ঈদ ও স্বাধীনতা দিবস সামনে রেখে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছিল। তারও আগে ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপন করা হয়।
এ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়। বিরোধী জোটের একটি অংশ ওই ভাষণ বয়কট করে এবং সংসদের ভেতরে স্লোগান দেয়, যা অধিবেশনে উত্তেজনার সৃষ্টি করে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরতির পর পুনরায় শুরু হওয়া অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা চলবে।
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
সব মন্তব্য
No Comments