বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, আগস্ট মাস বাঙালী জাতির জন্য ট্র্যাজেডির মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন-সার্বভৌম ভূখন্ড ও লাল সবুজ পতাকা পেয়েছি স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় পরাজিত শক্তির ষড়যন্ত্রে সপরিবারে আমরা সেই মহান নেতাকে হারিয়েছি। এ আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহর অপার কৃপায় তিঁনি বেঁচে থেকে পিতার স্বপ্নের সোনারবাংলা গড়তে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন।বরিশালের বানারীাপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৫ আগস্টের শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আজ ২৩ আগস্ট সকাল ১০ টায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, কথা সাহিত্যিক রুহুল আমিন চৌধুরী প্রমুখ। এছাড়াও বক্তৃতা করেন সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম হাকিম,উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুনতাকিম লস্কর কায়েস প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জুবাইর,বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা,নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, ,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫’র ১৫ আগস্ট ও ৩রা নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments