ডেস্ক রিপোর্ট: বরিশালের বাবুগঞ্জে এতেকাফ করতে না দেওয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে বাম হাতের কব্জি ও ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করেছে স্থানীয় এক যুবক। কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া ইমামের নাম মাওলানা মো. ইয়াকুব আলী (৪৫)। তিনি পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।
শুক্রবার (১২ নভেম্বর) এশার নামাজের পরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
হামলাকারী যুবক বাবলু মাঝিকে (২৮) ধারালো রামদাসহ আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাতে ইমাম মো. ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান হাতেরও দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী বাবলু মাঝিকে গ্রেফতার করা হয়েছে। বাবলু উপজেলার পশ্চিম ইসলামপুরের হারুন মাঝির ছেলে।
শাহজাহান হোসেন বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি ৪/৫ দিন আগে অভিযুক্ত বাবলু মাঝি মসজিদে থাকার জন্য ইমামের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু ইমাম তাতে রাজি হননি। তাছাড়া এই ইমামের নামাজ পড়ানো হয় না বলে তিনি অভিযোগ করতেন। এই নিয়ে ক্ষিপ্ত ছিলেন। সর্বশেষ মসজিদে থাকতে না দেওয়ার কারণে দা দিয়ে কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন করে ফেলেছে ওই যুবক।-আমাদের সময়.কম
তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে বাবলু মাঝিকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন পরিকল্পিতভাবেই কুপিয়ে হত্যাচেষ্টা চালান। বাবলু মাঝি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদরাসা থেকে আলিম পাস করেছেন। আমরা খতিয়ে দেখছি হামলাকারী বিশেষ কোনো মতাদর্শের অনুসারী কি-না।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা আহতের স্বজনরা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
আশঙ্কাজনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments