পবিত্র ঈদুল আজহা
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী হয়ে কোনোভাবেই লঞ্চে ওঠা যাবে না। একই সঙ্গে লঞ্চের ছাদে যাত্রী হয়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। তাড়াহুড়া করে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ বা খারাপ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নৌপথে চলাচলের সময় মাঝপথে কোনো দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে যাত্রীদের ছুটোছুটি না করে শান্ত থাকতে এবং লঞ্চ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ঈদের ভিড় এড়াতে পরিবার-পরিজনকে আগেভাগেই গন্তব্যে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া কোনো খাবার গ্রহণ না করতে এবং পকেটমার, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ঘাটে কিংবা মাঝনদীতে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর সচল রাখা হয়েছে। এগুলো হলো বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫। ঈদযাত্রায় যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সার্বক্ষণিক নজরদারি চালাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments