উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রানে বেঁচে যান ২০ যাত্রী। দাঁড়িয়ে থাকে শুধু পুড়ে যাওয়া পরিবহনের কঙ্কাল।
৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে।এর মধ্যে পরিবহনের ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।
কয়েক জন যাত্রী জানান গাড়িটিতে সামান্য ধুয়া দেখা গেলে ড্রাইভার গাড়ি থামিয়ে ধুয়ার কারন খুজতে পেছনের কাভার খুলে আগুন দেখতে পায়।এর মধ্যে যাত্রীরা নামতে পারলেও অনেকের ব্যাগসহ জিনিসপত্র থেকে যায় গাড়িতে।এগুলো চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়।এ
বিষয়ে গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments