ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা রুনাকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১১:৪৫ টার দিকে মোহাম্মদপুরস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
রুনা লায়লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তার পরিবার বলেন, কাফরুল থানার দায়েরকৃত জি.আর মামলা নং ৩৬৩/২৩ মামলায় তাকে মোহাম্মদপুর থানার পুলিশ আজ ১৫ জুলাই সোমবার রাত রাত ১১:৪৫ টায় তার নিজ বাসভবন থেকে আটক করে নিয়ে যায় ।
আটক রুনা লায়লার স্বামী সাংবাদিকদের বলেন, 'পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে।
'বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরা অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন পুলিশ। কিছুক্ষনের জন্য বাইরে গেয়ে তারপর ১০ মিনিট পর আবারও বাসার ভেতর এসে তাকে আটক করে নিয়ে যায় তারা' যোগ করেন তিনি।
তিনি বলেন সুপ্রীম কোর্টের একজন নারী আইনজীবীকে যেভাবে টেনেহিঁচড়ে গভীর রাতে আটক করে নিয়ে যায় তাতে আমি শংকিত যে তার উপর নির্যাতন করা হতে পারে।
এড.লুনা লায়লা রুনা বেশ কিছুদিন থেকেই গুরুতর অসুস্থ বলেও জানান তার স্বামী মোহাম্মদ ওমর ফারুক পিন্টু।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments