দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নেশার
টাকা যোগাড় করতে মাদকাসক্ত যুবক সাজেদুল লস্করের (৩২) লাঠির আঘাতে বংশীয় চাচাতো ভাই মাছ ব্যবসায়ী আপেল লস্কর (৫৮) নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্করপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এসময় বিÿুব্ধ জনতা ঘাতক সাজেদুল লস্করকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে ও আটক সাজেদুল লস্কর একই এলাকার মৃত রেজওয়ান লস্করের ছেলে।
পুলিশ ও স্থানীয়ারা জানায়, শনিবার ভোরে মাছ ব্যবসায়ী
আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারা আড়তে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় সোনাইকুন্ডি সড়কের সিমু মাষ্টারে বাড়ির সামনের পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাদকাসক্ত সাজেদুল লস্কর পেছন থেকে লাঠি দিয়ে আপেল লস্করেরর মাথায় পর পর ৩টি আঘাত করে। লাঠির আঘাতে আপেল লস্কর মাটিতে লুটিয়ে পড়ে টনাস্থলেই মারা যান। ঘাতক সাজেদুল লস্কর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং ঘাতক সাজেদুল লস্করকে পুলিশ হেফাজতে নেয়।
দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, বংশীয় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আপেল লস্কর মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ার সময় মাদকাসক্ত সাজেদুল লস্কর নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments