উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সাধারণ মানুষের সেবক এক ভোলানাথ দাস রাজুর গল্প। দীর্ঘ ১০ বছর মানুষের পাশে থেকে অসহায় হতদরিদ্র শ্রমজীবি মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে সামান্য ভোটের ব্যবধানে নির্বাচিত না হলেও থেমে নেই তার সেবা কার্যক্রম। ১৫ জুলাই বিকেল ৫টায় পবিত্র ঈদুল আযহা ও মহামারী করোনা ভাইরাস উপলক্ষে নিজ বাড়ির উঠানে ৪ গ্রাম গজালিয়া, সোনার বেগুন, তারাশিরা ও চকমানের শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ত্রাণ বিতরণ করেন। এ সময় সকলের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক মাক্স প্রদান করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আদম আলী শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিপুল রায়, দুলাল রায়, আল আমিন সরদার, জলিল বেপারী, আফসার মোল্লা, হেমায়েত শেখ প্রমূখ। স্থানীয় নেতৃবৃন্দ জানান, সহায় সম্বলহীল এই ভোলানাথ দাস রাজু নিজের কষ্টার্জিত উপার্জন ও বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘ ১০/১২ বছর যাবৎ ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুর্গাপূজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ত্রাণ কার্যক্রমসহ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments