স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের রাজনীতির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই। রাজনীতিবিদদের প্রতি কোনো আস্থা নেই। রাজনীতি নিয়ে আওয়ামী লীগ এতবেশি নোংরামি করেছে, যার কারণে রাজনীতিবিদদের কোনো সম্মান নেই জনগণের কাছে। পুরো রাজনীতিরাকেই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে।
শনিবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তোপখানা রোড থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।
ফরহাদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সবসময়ই জনগণের সাথে প্রতারণা করেছে। মুখে বলে গণতন্ত্র আর কায়েম করে বাকশাল। মুখে বলে ভোটাধিকারের কথা আর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। মুখে দূর্নীতির বিরুদ্ধে কথা বললেও ক্ষমতায় এসেই দূর্নীতি করে হাজার হাজার কোটি লুটপাট করে। শান্তিপূর্ণ সহবস্থান কথা বলে বিরোধী দলের প্রতি চালায় দমন-পীড়ন। আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা আওয়ামী লীগের স্বভাবগত অভ্যাস।
লিফলেট বিতরণকালে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব হারুন আব্দুল্লাহ সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম, আমির হোসেন আমুসহ জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments