স্টাফ রিপোটার: বাংলাদেশে খুব শীঘ্রই গণঅভ্যুত্থান হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সরকারকে হঠাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন আছে। গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সমস্ত পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হয়। ইনশাল্লাহ এই গণঅভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশ হবে। এই গণঅভ্যুত্থানে সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখবেন।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর উদ্যোগে স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, এই সরকার দেশের কোন কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিত পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব তাদেরকে যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।
বিগত ১৪ বছরে স্বাস্থ ব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, স্বাস্থ খাতের এ দুরবস্তার মূলত হয়েছে দলীয়করনের ফলে। দলীয়করণের ফলে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ আবার দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করে। এতেকরে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাচ্ছে না। সরকারের জনগনের প্রতি কোন দায়বদ্ধতা নেই।
সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের বিষয়ে নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, একটা সার্কুলার বেড়িয়েছে যে আগামী ৩০ শে মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকেল তিনটার পর থেকে ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবে। সরকারের দলীয় লোকদের পকেট ভারী করার জন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে জনগনের কোনো কাজ আসবে না।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা:হারুন আল রশিদ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবাদিক ইউনিউনের সভাপতি কাদের গনি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments