বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন বড়গাঁও ইউনিয়নের আরাজী কেশুরবাড়ী মেদ্ধাপাড়া এলাকার একটি বাসা থেকে এক কন্যা সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। ওই মহিলার নাম আরজিনা আক্তার (২০)।
মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। রাত অনুমান ২:৩০ ভিকটিমের স্বামী টের পেয়ে ভিকটিমকে নামিয়ে তার মা হাজেরা বেগম ছোট ভাই সাকিব ও চাচা রশিদুল ইসলাম এর সহযোগিতায় মাইক্রোবাসযোগে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও শহরস্থ যমুনা ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত নার্স ইসিজি ও পরীক্ষা-নিরীক্ষা মৃত ঘোষণা করেন।
ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) ফনি ভূষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক লোকায়নকে বলেন, আমরা খবর পেয়ে সকালে দিকে ওই বাসায় যাই। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments