স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থন রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর মোড় ঘুরে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার ভয়ভীতি দেখিয়ে একতরফা নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের নেতাদের বাধ্য করার অপচেষ্টা করছে। এগুলো করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে। তিনি বলেন, সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে ১৯৭১ সালের মত শান্তিবাহিনী গঠন করেছে। আর সেই শান্তি কমিটির সদস্য গণতন্ত্রকামী জনগণকে অত্যাচারী বাহিনীর কাছে হস্তান্তরিত করছে। ইতিহাস যেমন শান্তিকমিটি ও রাজাকারদের ক্ষমা করেনি, বর্তমান শাসকগোষ্ঠী এই দোসরাও ক্ষমা পাবে না।
মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস—চেয়ারম্যান শাহআলম হাওলাদার, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments