ডেস্ক রিপোর্ট: জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শূল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দাবী করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
ফেডারেশনের ক্ষ থেকে বলা হয় যে, এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য জরুরী নয় বরং বাংলাদেশের নারী মুক্তি
এবং নারী স্বাধীনতার জন্যও জরুরী। কারণ গার্মেন্টস পণ্যের উপর ৩৫% শূল্ক নতুন করে আরোপ হলে বাংলাদেশের অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এবং নারী শ্রমিকরা বেকার হবে। অনুষ্ঠানে মেটার্নিটি ছুটির ক্ষেত্রে পাবলিক প্রাইভেট বৈষম্য দূর করে গার্মেন্টস সহ প্রাইভেট সেক্টরে মেটার্নিটি ছুটি অবিলম্বে ৬ মাস চালু করার দাবী জানানো হয়।
আজ ২৩ জুলাই ,২০২৫ বুধবার সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ দাবী সমূহ তুলে ধরা হয়।
ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক আমিনের সভাপতিতে¦ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবিণ শ্রমিক নেতা জনাব আঃ কাদের হাওলাদার এবং বিশষ অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন আই বি সি এর সাধারণ সম্পাদক জনাব বাবুল আখতার এবং আই বি সি যুব নেতা মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে ফেডারেশন এবং বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments