স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের আগে পূর্নাঙ্গ ঈদ উৎসব ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)। এ সময় সংগঠনটির নেতারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাধ্যমে। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।
শনিবার বিকেলে ডিএসসিসি ৬৬ নং ওয়ার্ড সাইনবোর্ড এলাকায় ‘অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী’ বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বিএমজিটিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদ ও মহাসচিব মো: ফিরোজ আলম এমপিও ভুক্ত শিক্ষকদের বিভিন্ন বৈষম্যর কথা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আসন্ন ঈদেই পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে। তারা আরও বলেন, বিগত সরকারগুলো এসব সমস্যা-সমাধানে আন্তরিক ছিল না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে শিক্ষকদের জীবন-জীবিকা, মর্যাদার বিষয়ে গুরুত্ব দেবেন এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বেতন-ভাতা বৈষম্য দূর করে শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করে একটি টেকসই জাতি গড়ে তুলবেন। এ সময় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র অনুমোদিত ১৪৬টি সুপারিশ সম্বলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সনদের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ অথবা জিডিপির ৬ শতাংশ বরাদ্দের কথা উল্লেখ থাকলেও বেশ কিছু বছর জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। তাই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের জোর দাবি জানান শিক্ষক নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আলী, আবদুস সাকুর, সহ-সভাপতি ফজলু রহমান, আব্দুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, রেজাউল হক, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, আরমান শাহজাদা, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
l
সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। বুধবার ২০ মে ভুক্তভো ...
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সব মন্তব্য
No Comments