অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের প্রায় পাঁচ ঘণ্টা পর মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তার এ মৃত্যু হয়।
শনিবার (২০ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে প্রান্তকে আটক করা হয়। নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকার বিষয়টি জেলা ছাত্রলীগের প্রেস সূত্রে পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে।স্বজনদের দাবী আটকের পূর্বে সুস্থ ছিলো প্রান্ত। তবে সোমবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে যান এবং সাংবাদিকবৃন্দের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে ন্যায় বিচার কামনা করেন।
অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাত প্রায় ২টার দিকে গোন্দারদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রান্তকে আটক করা হয়। পুলিশের দাবি, এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হাজতে থাকার একপর্যায়ে প্রান্ত অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আটক ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটি মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করা হলেও, বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments