পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রবিবার (২ নভেম্বর) বিকেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সেমিনার হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সমন্বয় দলের আয়োজনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী মোঃ মাসফিক ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের জেনারেল সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান,জেলা আইডিইবি'র সভাপতি মোঃ মহসীন আলী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইডিইবি'র সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদ,পাবনা জেলা কমিটির আহ্বায়ক মো: রকিবুল ইসলাম।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী সুমাইয়া ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌ: অনিমেশ পাল,উপাধ্যক্ষ প্রকৌ: মোঃ হুমায়ুন কবির,সিভিল টেকনোলির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোঃ মনিরুজ্জামান,কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন,বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বিভিন্ন বক্তা সংগঠনের কার্যকম গতিশীল করার কৌশল, একটা বিশেষ গোষ্ঠী দ্বারা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
সব মন্তব্য
No Comments