ফরিদপুর অফিস: রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ইতোমধ্যে টিকিট কালোবাজারির কয়েকটি সিন্ডিকেট ধরা হয়েছে। টিকিট কালোবাজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজ রাজবাড়ী শহিদ স্মৃতি চত্বরে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি মুক্ত রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আসন্ন ঈদটা এবার যাত্রীদের ভালোই কাটবে। তারা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে। তিনি বলেন, জনগণকে অনুরোধ করবো কালোবাজারির কাছ থেকে টিকিট কাটবেন না। কালোবাজারিরা দেশকে ধ্বংস করতে চায়, রেলকে ধ্বংস করতে চায়। ওরা অন্য কারো সহযোগিতা নিয়ে রেলকে ক্ষতিগ্রস্ত করতে চায়।’
জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। পাকিস্তানি হানাদার ও একাত্তরের ঘাতক দালালরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তারই সুযোগ্য কন্যা দেশটাকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের উদ্দেশ্য ছিল দেশকে ধ্বংস করার। তারা ফরিদপুরের রেল ও রাজবাড়ীর ভাটিয়াপাড়ার রেলের সবকিছু বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শুধু রেল না সর্বক্ষেত্রে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব। আজকের স্বাধীনতার এই দিনে আমাদের শপথ হবে আমরা দেশকে একটা উন্নত দেশে পরিণত করব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে সহযোগিতা করব।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক রেজা, সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা, হেদায়েত আলী সোহরাবসহ জেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments