স্টাফ রিপোটার: নেত্রকোনার প্রেমনগর ছালিপুরা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি বর্মন। গত ২ মে মঙ্গলবার তার সহপাঠিদের সাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে তার সহপাঠিদের সামনেই প্রকাশ্যে কাউছার নামে এক বখাটে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। কাউছার প্রায়ই মুক্তি বর্মনকে উত্যক্ত করত। সর্বশেষ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং কাউছারের পরিবারকে অভিযোগ করায়, কাউছার নির্মমভাবে প্রকাশ্যে মুক্তি বর্মনকে কুপিয়ে হত্যা করে। এরকম একটি নৃশংস ঘটনার প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজ ৫ মে ২০২৩ বিকাল ৪.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু। সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক রাজীব কান্তি রায়, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সভাপতি সেলিনা ইয়াসমিন কনা, সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments