ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি জনাব আসাদুজ্জামান জাকির আজ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে ফিরে এসেছেন। তিনি আজ ১৩ এপ্রিল বুধবার বিকালে জাসদ কার্যালয়ে এসে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি তাকে ফুল দিয়ে স্বাগত: জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী প্রমূখ।
জনাব আসাদুজ্জামান জাকিরের সাথে বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর পূর্ব কমিটির সহ-সভাপতি এস এম শাজাহান, আব্দুল কুদ্দুস শরীফ, মাইনউদ্দিন সহ কয়েকজন নেতা-কর্মী জাসদে যোগদান করেন।
আসাদুজ্জামান জাকিরকে জাসদে স্বাগত: জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। জাসদ কর্মীদের দল, তিনিসহ নেতারা জাসদের পাহাড়াদার মাত্র। তিনি বলেন, জাসদের প্রতিষ্ঠাতা নেতাদের অনেকেই দল পরিত্যাগ করে ভিন্ন দলে যোগদান বা ভিন্ন দল গঠন করলেও জাসদের নেতা-কর্মীরাই জাসদকে বুক দিয়ে আগলে রেখেছে, জাসদের পতাকা সমুন্নত রেখেছে।
জাসদে ফিরে আসা আসাদুজ্জামান জাকিরকে বলেন, যে বিভ্রান্তি তৈরি করে বাংলাদেশ জাসদ গঠন করা হয়েছিল, সেই বিভ্রান্তি কেটে গিয়েছে, তাই বাংলাদেশ জাসদের নেতারা জাসদের মূল ধারায় ফিরে আসছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments