বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শহীদ মঈন হোসেন রাজুর ৩৪তম শহীদ দিবসে শ্রদ্ধা এবং শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ (১৩ মার্চ, ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে শহীদ রাজুর বেদীতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ এবং রাজুর মিছিলের সাথীরা। সংগঠনের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজুর সহযোদ্ধা, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল্লাহ মাহমুদ খান এবং সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে দীপক শীল বলেন, "বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শহীদ মঈন হোসেন রাজু যে আদর্শ ধারণ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে শহীদ হয়েছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজও সেই আদর্শ ধারণ করে। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে রাজু শহীদ হয়েছিলেন অথচ আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের হাত থেকে রক্ষা পায়নি।"
প্রসঙ্গত, ১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাসবিরোধী মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্রঐক্য। মিছিল টিএসসির সড়কদ্বীপে পৌঁছালে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মঈন হোসেন রাজু।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments