মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে বেলতৈল ইউনিয়ন পরিষদের সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
শুক্রবার (২২ জুলাই) বেলা ১১ টায় বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কাঁদাই বাজারের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে যেসমস্ত প্রকল্প নিয়ে অপপ্রচার করা হয়েছে সেগুলো সরেজমিনে গিয়ে ঘুরে ঘুরে সাংবাদিকদের দেখান ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, “২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সরকার মোহাম্মদ আলী আমকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে এবং আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ৫ টি প্রকল্প নিয়ে কাল্পনিক তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে নানারকম অপপ্রচার চালাচ্ছেন যা চরম মানহানিকর এবং কুরুচিপূর্ণ। এইধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট দাবী করে চেয়ারম্যান আরও বলেন, যে পাঁচটি প্রকল্প দেওয়া আছে তা আপনারা সরেজমিনে দেখলেই বুঝতে পারবেন এগুলো শতভাগ বাস্তবায়ন হয়েছে।”
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “'অতীতে ইউনিয়ন পরিষদে সমাজের টাউট বাটপার বেষ্টিত যে নোংরা পরিবেশ ছিল জনগণ আমাকে নির্বাচিত করার পর তা সম্পূর্ণ বদলে গেছে। এরা আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের পিআইসি ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি আলহাজ্ব আনছার আলী, মো. ইসহাক আলী, মো. ছলিম শেখ সহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments