স্টাফ রিপোটার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পর্যটন খাতকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। যদিও বিগত ১০-১২ বছরে এ খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তারপরও আমাদের পর্যটন খাতকে বিশ্বমানের করে গড়ে তোলা দরকার। এ লক্ষ্যে পর্যটন সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে আমাদের আরো মনোনিবেশ করতে হবে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে সমন্বয় সাধন করতে হবে। কেননা, পৃথিবীর বেশিরভাগ দেশেই পর্যটন খাত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে পাক্ষিক ট্রাভেল পত্রিকা ‘বাংলাদেশ মনিটর’ আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা ‘AIRASTRA DHAKA TRAVEL MART-2023’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, কোনো নতুন দেশে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকরা সাধারণত সে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ পরিদর্শন করে থাকেন। প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই। এদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য। আমাদের সরকারি গেজেটভুক্ত ৫১৭টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে। এসব স্থানের যথাযথ সংস্কার-সংরক্ষণ সম্পন্ন করা হলে বাংলাদেশ হবে বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যস্থল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মোঃ হাশিম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এয়ারঅ্যাস্ট্রা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অভ্ কমিউনিকেশন ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর প্রধান জিয়াউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাক্ষিক বাংলাদেশ মনিটর এর সম্পাদক ও মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম।
প্রতিমন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলা চলবে ২০ মে রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করা যাবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments