মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ। ০৮ মে সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বড়পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুয়ারী এলাকার মৃত কলিমউদ্দীনের ছেলে সবুর হাসান জুলুনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশের পক্ষ থেকে আসামি জুলুনকে জিজ্ঞাসাবাদের করা হলে সে জানায় রতনদিঘী এলাকার রাকিব হাসান লতিফ ও রানা মিস্টারের কাছে অবৈধ আগ্নোয়াস্ত্র আছে।
এমন তথ্যের ভিত্তিতে রাকিব হাসান লতিফের বাড়িতে অভিযান চালিয়ে রাকিব হাসান লতিফকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রানা মিস্টারের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি সচল আগ্নেয়াস্ত্র ও একটি তাজাগুলি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে মামলায় করা হয় বলে নিশ্চিত করেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
আসামীরা হলো, ওই উপজেলার রতনদিঘী এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হাসান লতিফ এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments