স্টাফ রিপোটার: সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন "স্মৃতি সত্তা ভবিষ্যৎ" স্মরণ অনুষ্ঠান। ১২ জুন ২০২৪ পর্যযন্ত প্রতিদিনই সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন গুণীজনদের স্মরণে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে। আজ ৩১ মে ২০২৪, ৭ম দিনে স্মরণ করা হয় বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ এবং বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়াকে। এ বছর দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আয়োজন শুরু হয় সকাল 10:০০ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রথমেই বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় নভেরা আহমেদের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। পরে ‘ভাস্কার নভেরা আহমেদ : পর্যায়ক্রমিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক রেজাউল করিম সুমন, খন্ডকালীন শিক্ষক, অংকন ও চিত্রায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। চারুশিল্পের দিকপাল হিসেবে ভাস্কর নভেরা আহমেদ এই প্রজন্মের চারুশিল্পীদের কাছে অনুসরণীয় বলে তুলে ধরেন তারা।
২য় পর্বে অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে চিত্রশিল্পী কিবরিয়ার উপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক রাফি হক। ‘স্মৃতির আয়নায় মোহাম্মদ কিবরিয়া’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন তিনি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. বজলুর রশীদ খান, (রশীদ আমিন), চেয়ারম্যান, ছাপচিত্র বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন বরেণ্য চারুশিল্পী শিল্পী শহীদ কবীর।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments